📚 কৃষ্ণা মালিক 🔸সেহারা বাজার,পূর্ব বর্ধমান 🔸
🔵 ঘন্টার কাঁটায় লাফিয়ে উঠে পড়েছিল কাঁচুমাচু বনফুল। পুস্তকবিপনীর জংশনগুলি অকারণ পেরিয়ে যাচ্ছিল,সময়কে থামাতে পারছিল না বলে। খুব দ্রুত ক্ষয় পাচ্ছিল মোমবাতি,তবু অপেক্ষারত ক্যানভাসে স্থিতধি কমলালেবুর পরছাঁইও নিরাকার। ..অবশেষে গম্বুজে হেলে পড়লো দেমাকি আলো,আর রঙে রঙে নিভৃত হয়ে বনফুলের সঙ্গে কমলালেবুর মোলাকাত। অল্প সময়ে প্রতিস্থাপিত হলো ক্যানভাসে। ততক্ষণে রক্তমোচন,লাটাইএ গোটানো হতে থাকে বিদায়কালীন সূর্যাস্ত।...বাসস্টপে করুণাবশতঃ মিনিট কয়েকের আয়ুতে সিঞ্চিত হলো কমলা আলো। আবাহনে দুব্বোয় কখনও সে শবনম আদরে মেহেশুস রাখেনি,অথচ প্রথম উদযাপনই ছিল পেয়ালায় কফির ছলাতে বিদায়ের ভাসান। জীবনানন্দীয় পঙক্তির দ্বিরাগমন মনে পাল উড়িয়েছিল ভাটার ফিরতি স্রোতে। নোনাজল গালের ওপর রেখে দিচ্ছিল আয়ুর অন্য নাম।



0 Comments