࿇ শূন্যতা ࿇




  🔴 লক্ষ্মণ দাস ঠাকুরা 🔸সুকান্তপল্লী,পূর্ব বর্ধমান🔸




🔰ধীরে ধীরে তোর মুখ ভুলে যাচ্ছি।
রাত আমার পাশে শোয়
ঘুম জাগে।
চাঁদের পাহারা 
নক্ষত্রেরা ভয়ে মিটি মিটি।
ক্ষিদের আগুনে হাত সেঁকে সকাল।
পাখির চুম্বন ঠোঁটে রক্ত ঝরে।
ফোর-জি ঘোরায় ঘড়ির কাঁটা।
স্বপন  গেছে পরবাসে।
শূন্যতার গাঢ় অন্ধকার  
ঘিরে ধরে ' স্মৃতি  সত্তা ভবিষ্যৎ' । 
         

2 Comments

  1. শান্তনু শ্রেষ্ঠার কবিতা পড়ে ভাল লাগল। একটা গভীর অসুস্থ সময়ের টুকরো ছবি। তবুও বলি স্বপন শব্দটি বাদ দিয়ে যদি স্বপ্ন শব্দ লেখা হয় তবে মনে শুনতে ভাল লাগে।

    উত্তরমুছুন
  2. কবিতাটি লক্ষণ দাস ঠাকুরা মহাশয়ের লেখা ।

    উত্তরমুছুন