তুলসীদাস ভট্টাচার্য'র কবিতা


বোষ্টমী

ভেতরটা পুড়ে যাচ্ছে শুকনো পাতার মত 

তোমার আজন্মের পবিত্র মাটিতে মাথা ছুঁয়ে 
আমিও যে পাপমুক্ত হতে চাই 

রাঙামাটির রাঙাপায়ের উপক্রান্তীয় জলবায়ুতে 
বৈরাগ্যের সাধনভূমিতে আমিও লালনের একতারা 

ধূলোমাখা পায়ে ছড়িয়ে দিই তোমার মাহাত্ম্য 
পদ্মাবতীর পূণ্যঘাট ছুঁয়ে তাকিয়ে থাকি 
চলমান নাওয়ের দিকে 

এগোতে থাকি ভরা বর্ষার নদীটির তীর ঘেঁষে 
গ্রাম থেকে গ্রামে পরিযায়ী পাখির ডানায় 

রুদ্রাক্ষের মালা হয়ে পাশে পাশে থেকো বোষ্টমী
না হলে যে মুক্তি নেই 

এক বুক খিদে নিয়ে অবৈধ যে ঈশ্বর সাধনা।

কবি তুলসীদাস ভট্টাচার্য
শালডাঙ্গা, জগন্নাথপুর, বাঁকুড়া













0 Comments