দীপঙ্কর সরকারের কবিতা


উদ্ভব

গোপনে চিরকুট এক লিখে রাখে নাম
তীব্র বেদনার,ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে যেন
আগুন উৎসব।

কলঙ্কিত চাঁদ কৌতুক বশে উঁকি দ্যায়
যৌবনবতী কুমারী - কুটিরে,কেচ্ছা ওড়ে 
বাতাসে বাতাসে।

সোহাগের ফুল ঝরে নর্দমার কূলে
ঝিঁ ঝিঁ পোকা হৃদয় নাচিয়ে গায় গান
আর উঠান দুলে ওঠে।

কবি দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি, চাকদহ, নদীয়া



















0 Comments