মীরা নন্দী'র খোলাচিঠি

 

মাকে লেখা চিঠি 

মা যে দিন আমি জন্ম নিলাম সেদিন তুমি খুব খুশি হয়ে ছিলে।কেননা তোমার ঘরে লক্ষী এলো।কেউ কেউ বলেছিল ।আমি কিন্তু খুশি হইনি মা।আমি যখন তোমার জঠরে ছিলাম তখন থেকেই আমি জানতাম এই পৃথিবী আমাদের জন্য সুখের স্বর্গ নয় ।মা যে ঘরে জন্ম নিলাম যে হাতের ছোঁয়ায়, যে আঁচলের তলায় মুখ লুকিয়ে বড়ো হলাম, এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে।কোনো অজানা ঘরে অজানা উঠানে।এতো বড়ো কষ্ট মেয়েরা ছাড়া আর কে সহ্য করতে পারবে বলো মা ।তুমিও তো এই ভাবেই সব কিছু ছেড়ে চলে এসে ছিলে ।মা গো একটা প্রশ্ন বারবার মনে হয় এই ঘর যদি দাদার হয়, এইঘর যদি ভাইয়ের হয় তাহলে আমি কেন নয় মা ।আমিও তো তোমার স্নেহ আদর ভালোবাসা, তোমার বুকের দুধ খেয়ে বড়ো হলাম তাহলে কেনো এই ভেদাভেদ ।যেখানে বড়ো হলাম যে ঘরটা আমার সেটা আর আমার নয়।আমাকে অন্য ঘরে আশ্রয় খুঁজে নিতে হবে ।অচেনা মানুষ দের আপন করে নিতে হবে ।এই নিয়ম ভেঙে দাও মা ।এই নিয়মের বেরাজালে আমাদের দমবন্ধ হয়ে যায় মা ।এই দাসত্বের হাত থেকে আমাদের মুক্ত করো মা ।আমরা আমাদের নিজেদের ঘর চাই মা। যে ঘরের বিছানায় বালিশে নিশ্চিন্তে মাথা রাখতে পারবো ।একটু জোরে হাসতে পারবো।একটু জোরে কাঁদতে পারবো মা। আর কি লিখি তোমায়। 

                                              ইতি তোমার মেয়েরা

            গদ্যকার মীরা নন্দী 

সুপাড়া, আরামবাগ 

                                         










মীরা নন্দী

সুপাড়া 

আরামবাগ

0 Comments