সূর্য দত্ত'র কবিতা

একটি ভঙ্গিমা 

রাতে ঘুম আসেনা যখন দস্যু রত্নাকর আর উইঢিবির  কাহিনী মনে করে শুয়ে থাকি,         
বুকের কাছে দু'হাঁটু মুড়ে যেমন ছিলাম মাতৃগর্ভে ভঙ্গিমায়।

বালাপোষ ঢাকা অর্ধেক শরীর
শীত -শীত ভাব? জ্বর?
শূণ্য ঘর....
সুইচ বোর্ডের ইন্ডিকেটার জ্বলছে 
যেন রাসবিহারী মোড়ের সিগন্যাল লাল।

ভাবি,ব্যাধের তুনও তো অবশেষে 
খুঁজে পায় ক্রৌঞ্চমিথুনের হৃৎপিন্ড !

কবি সূর্য  দত্ত
মহাকালী তলা বাই লেন, বাঁশবেড়িয়া, হুগলী  



















0 Comments