সঞ্জীব সেনের কবিতা

 
বিষণ্ণতা ও প্রিয়মুখ

যে ছেলেটি আজ আপসেট, মুখে মাক্স বেঁধে পেরিয়ে যাচ্ছে মন। স্ট্রিট লাইট কিছুটা জানে

তারপর রাত ঘনিয়ে এলে মেনে নেয় বিশদে

বিষণ্ণতা যদি মেঘ হয় তাহলে প্রিয় মুখ চাঁদ

সে জানে প্রতিটি বিষণ্ণ মানুষ খোঁজে প্রিয় মুখ

নির্বাক চেয়ে থাকে ঢেউ কিভাবে খেলে বালুচরে

যে ছুঁতে পারে না তাকে বৃষ্টি এসে ভিজিয়ে দেয়

রাতে স্বপ্নে দেখে, সে একটা নিতান্তই হেরে যাওয়া

মানুষ। মেঘের আড়ালে খোঁজে শ্রীরাধিকার মুখ

গান্ধারী অশ্বথামার চক্ষুশূল বিদ্ধ করে তাকে

ব্যাধের ক্ষত পায়ে নিয়ে দু হাত বাড়িয়ে দেয়

মেঘের আড়াল থেকে রাধিকা বলে” ফিরে এসো”


কবি সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড, কলকাতা





 
















0 Comments