
তবুও! নিশ্চিত যে কোন মুহূর্তেই আমন্ত্রণ আসবে
নীল খামে,
ধূসর বিকেলের চায়ের কাপ কিংবা অন্তিম রজনীর জ্যোৎস্না ছোঁয়া ঘুম হারানো চোখে ;
শ্রাবণ বইবে হৃদয়পুরে অঝোর ধারায়--
কেমন করে বাঁচবো বলো বিষন্নতা তোমায় ছাড়া? শ্রাবণের ধারা যেমন অতি আপন ভাবে মাটির বুক চিরে প্রবেশ করে ছড়িয়ে দেয় জল কণা;
তেমনি আমার হৃদয়ের শিরা-উপশিরায় বিষন্নতার উপস্থিতি অনুভব করি ।
সত্যি বিষন্নতা আজ অন্যের থেকে সম্পর্ক-ছুট হয়ে আমায় চেপে ধরেছে ভীষণ আলোতে।
কবে কার প্রেমের নেশায় আপাত-মস্তক ডুবিয়ে ছিলাম?
তার সমাপ্তি ঘটেছে!
শীতের বিড়ালের মতন কুয়াশামাখা ঘাসের আড়ালে সীমাহীন অন্ধকার খুঁজি।
কামারের মতো প্রতিটি পদক্ষেপকে সান দিয়ে চলেছি অজানা গন্তব্যে...
মন পাগল করা মানুষদের চোখের জল!
একটুখানি আদরে জড়ানো; যত্ন বোনা পুরনো স্মৃতি- অপূর্ণতার হাতছানি থেকে পূর্ণতা খুঁজে বেড়ায় কোন এক স্বর্ণালী সন্ধ্যায় নীরবতায়।
মনের কোনে জমে থাকা একরাশ হারানো সুর সেও আজ বিষন্নতা খোঁজে!
ভালোবাসার বিস্তীর্ণ হৃদয় জুড়ে।



0 Comments