ডাকবাক্স ও চিঠিদের কথা
পুরানো দিনগুলিকে রঙিন করতে চায় স্মৃতিকে বাঁচিয়ে রাখা। একরোখা সরলরেখা বরাবর জীবন প্রবাহিত হলেও, মূল থেকে শাখা-প্রশাখায় হাসি-কান্না লেগে থাকে। এমন কিছু সাদা-কালো দিন প্রতিটি শিরা-উপশিরায় অক্ষর রচনা করে, যা নক্ষত্রমণ্ডপ হয়ে দাঁড়ায়। লুপ্ত হতে গেলেও, ফলাফল দেখেই নতুন ফলোৎপত্তি।
ঠিক সেরকমই এক অনন্য নজির ডাক ব্যবস্থা এবং চিঠির বিপুল আয়োজন। গোপন বাক্সের মতোই ডাকবাক্স। খাতার পাতায় কত সহজে রাশি রাশি যন্ত্রণার পিলার।আনন্দের শত রঙিন চশমা। মুহুর্তেই পৌঁছে যায় মনের মানুষের কাছে। খাতা কিংবা কালির দাগ ছাপ রাখে হৃদয়ে।
যুগ অনেকটা এগিয়ে। পিছনে থাকতে কে চায়? বড্ড সভ্যতা পোশাকে, আভিজাত্যে। বর্তমানে অত্যাধুনিক ৪-৫ জি সিস্টেম। সেকেন্ডের শত ভাগ এগিয়ে। ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেইল, টুইটার। আরও কত সূক্ষ্ম উৎসব। করোনাকালেও বুঝিয়ে দিচ্ছে দূরত্বের বন্ধন।
তবুও ডাকবাক্সে চিঠি-পত্রের আদান-প্রদান মূল্যবান সম্পদ। বহু প্রতীক্ষিত চিঠির জন্য ঘুম আসে না। এভাবেই ডাকহরকরা বেঁচে থাকবে 'হৃদ মাঝারে'!
কবি চিরঞ্জিৎ বৈরাগী
যাদবপুর
পো: শাঁকদহ যাদবপুর
থানা: গাইঘাটা
জেলা: উত্তর ২৪ পরগনা



0 Comments