কখনো গাছের গুঁড়িতে বা মোড়ের পাশের
ভাঙা দেয়ালের গায়ে আমি
আমার সারা দেহে মরচে ধরা
হ্যাঁ আছে, এখনো হৃদস্পন্দন
লাল রং উঠে গিয়ে,আসল রূপ বেরিয়ে এসেছে,
ভগ্নদশা ঝরঝরে ত্বক
বাম পাশে আঁকড়ে আছে তবুও,-
অব্যবহারের বন্ধন।
হয়তো চাবিটি খোয়া গেছে, নয়তো নিখোঁজ।
একদা রানার রাখত যোগাযোগ
আজও প্রতীক্ষায় থাকি
তুমি আসবে বলে
শুনলুম কলমের সাথে বিবাদ করেছো -
বোতাম টিপে,নয়তো তোমার কোমল স্পর্শে
বাতাসে ভাসিয়ে দাও তোমার বার্তা
ভেবোনা আমি একা অবহেলায়
জেনে রেখো হারিয়ে যাচ্ছে ওরাও
তোমার সৃষ্টি,তোমার সাহিত্য ও কল্পনা ।।
কবি স্বপন জায়দার
রবীন্দ্রনগর, চুঁচুড়া, হুগলী




0 Comments