ডাকবাক্সের অবসাদ
বিনিময় প্রথায় লেগেছে উন্নয়নের ছোঁয়াচ-
মুঠো ফোনেতে হচ্ছে কথা
চিঠি আর লেখে না কেউ
ফোনে ফোনে আসে ভালো খারাপের বার্তা।
হয়েছে রঙহীন,জমছে অসুখ ধুলো
ডাকপিয়ন আর আনে না চিঠি
মরিচা রোগের অবসাদে ভুগছে সে
ভালোবাসার ডাকবাক্স বড্ড খালি।
কবি শুভজিৎ দে
শাশপুর, বাঁকুড়া




0 Comments