
স্মৃতির সরনি বেয়ে
কবে ছাত্র জীবন শেষ করেছি তা আজ স্মৃতির অতলে। আজকে আমার প্রিয় শিক্ষক খুঁজতে আবার সেই স্মৃতির অতলে ডুব দিতে হচ্ছে। আমার বর্ণময় ছাত্রজীবনে অনেক শিক্ষকের সান্নিধ্যে আসতে হয়েছে, তাদের মধ্যে অনেকেই আমার মনে দাগ কেটেছে, আজকের স্মৃতিচারণ করতে সেই সব শিক্ষকদের মুখটা মনের আয়নায় ভেসে উঠছে ।
আমি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে অনেক ভালো ভালো শিক্ষকের সান্নিধ্য পেয়েছি তাদের পাঠ দান স্নেহ ভালোবাসা আজও আমার কানে বাজে তা কোনদিন ভুলবো না, ভোলার কথা ও নয় তাই আজ প্রিয় শিক্ষক খুঁজতে আমাকে একটা হোঁচট খেতে হচ্ছে ,সাত পাঁচ চিন্তা করতেই হচ্ছে
আমি আমার ছাত্র জীবনে যত শিক্ষকের সান্নিধ্য পেয়েছি তারমধ্যে আমি আমার প্রিয় শিক্ষক হিসেবে আমার মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয় তেজ নারায়ন বোস মহাশয় কেউ বেছে নিলাম। আদবে তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের শিক্ষক তবে নিচু ক্লাসের তাকে অনেক সময় জীবন বিজ্ঞান ক্লাস করতে দেখেছি । পড়ানোর কৌশল এক্ষেত্রে আলোচনায় নাইবা রাখলাম, আসলে তার ছাত্র দরদী স্কুল দরদী মানসিকতা এবং এবং বিদ্যালয়ের পরিচালন ক্ষমতা অর্থাৎ বিদ্যালয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছিল। তিনি বিদ্যালয়ে আসতেন সবার আগে। প্রায় সাড়ে নটার মধ্যে তিনি বিদ্যালয় ঢুকে যেতেন, অনেকদিন স্যার কে বিদ্যালয়ের গেট খুলতে ও দেখছি।
তার লৌহ কঠিন মানসিকতা সকলকে অবাক করে দিত, কোনদিন কারো সাথে আপোষ করতে দেখিনি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা তাকে যথেষ্ট সমীহ করত। স্কুল প্রবেশ করে তিনি গোটা স্কুলটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিতেন। হোয়াট চলা কথা বলার কায়দা সবকিছুতেই যেন একটা অন্য মাত্রা পেত।
স্কুলের প্রার্থনা শুরুর আগে মেইন গেটে তালা পড়তো তখন ছাত্রছাত্রীকে দূরের কথা কোনো শিক্ষকও ভেতরে ঢুকতে দিতেন না।
একজন আদর্শ শিক্ষকের তকমা ওনাকে দিতেই হচ্ছে। তিনি অনেক গরীব ছাত্র-ছাত্রীদের পড়ার ব্যবস্থা করেছেন বা তাদের স্কলারশিপ এর ব্যবস্থা করে দিয়েছেন । আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে ভীষণভাবে ঋনী কারণ উনি আমার পড়াশোনার দায়িত্ব অনেকটাই বহন করেছেন আজকে ওনার স্মৃতিচারণ করতে এসে একথা আমাকে স্বীকার করতেই হচ্ছে।
স্যার আর আমাদের মধ্যে আজ নেই ,বছর তিনি খোলো তিনি চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেছেন ।আজ প্রিয় শিক্ষক বাছতে বারবার সেই সোনালি দিনের কথা মনে পড়ে যাচ্ছে স্মৃতি তুমি বেদনা সেটা আমার কাছে যেন অনুপ্রেরণা হয়ে থাকে চিরকাল।



0 Comments