মেঘের পাশে শোক ~ অভীক মুখার্জ্জী'র কবিতা


মেঘের পাশে শোক
অভীক মুখার্জ্জী

বহু মেঘ মরে গেলে কিছু কিছু বৃষ্টি
এতটাই নিজস্ব হয়ে যায় যে,
সমস্ত ডিস্টোপিয়া পরপর সাজিয়ে
মাটির হয়ে সমস্ত ত্বকে শুষে নি একান্ত বৃষ্টিবিহীনতা।
খোলস ছেড়ে একে একে বোতাম উপচে
অলিন্দের জলপ্রকোষ্ঠে
বহুদূর মৃত্তিকাহীন মন ধুয়ে যায়
মেঘেদের শোকের মত।

কবি অভীক মুখার্জ্জী
                 আড়িয়াদহ, কলকাতা, পশ্চিমবঙ্গ

















0 Comments