
দেবদাস কুণ্ডুর গুচ্ছ কবিতা
বুদ্ধ
কে যেন বললো পৃথিবীতে নেমে এসেছে যুদ্ধ
কিছু মানুষ হয়ে উঠেছে বড় ক্ষুদ্ধ
তারা চায় সান্তাকোল্জ কেক রাংতার টুপি ঝাউগাছ
যুদ্ধ যুদ্ধ খেলায় কিছু মানুষের রক্ত নীল
জলপদ্মের মৃত্যুতে মূহ্যমান একা ঝিল
খিদে থাক উদরে, স্বপ্ন থাক নিবিড় চোখে
ভালোবাসার লাবন্য জুরে থাক সারা মুখে
তোমরা, রাস্ট্র নায়ক থামাও মারন যুদ্ধ
প্রার্থনায় জেগে উঠুক মহামানব বুদ্ধ।
কিছু মানুষ হয়ে উঠেছে বড় ক্ষুদ্ধ
তারা চায় সান্তাকোল্জ কেক রাংতার টুপি ঝাউগাছ
যুদ্ধ যুদ্ধ খেলায় কিছু মানুষের রক্ত নীল
জলপদ্মের মৃত্যুতে মূহ্যমান একা ঝিল
খিদে থাক উদরে, স্বপ্ন থাক নিবিড় চোখে
ভালোবাসার লাবন্য জুরে থাক সারা মুখে
তোমরা, রাস্ট্র নায়ক থামাও মারন যুদ্ধ
প্রার্থনায় জেগে উঠুক মহামানব বুদ্ধ।
প্রেমকথা
নীল আকাশ সমুদ্রে উড়ে বেড়ায় কত পাখি
সোনালী সুখে ডুবে যায় রাধার আঁখি
ঝরনা বলে যায় নীরব প্রেমকথা
তোমাদের বুকে রাধার অজস্র স্বপ্ন গাঁথা
একদল মানুষ কালো, একদল সাদা।
হৃদয়ের প্রেম সবার এক, কারো নয় আলাদা।
ঝরনা বলে যায় নীরব প্রেমকথা
তোমাদের বুকে রাধার অজস্র স্বপ্ন গাঁথা
একদল মানুষ কালো, একদল সাদা।
হৃদয়ের প্রেম সবার এক, কারো নয় আলাদা।
যাযক
যতো বিষ মথিত করে হবে অমৃত
যতো আছে রিরিংসা আর হিংস্রতা
বুদ্ধের চরন ছুঁলে হবে সব নম্রতা
চৈতন্য রামকৃষ্ণ কবীর নানক
পৃথিবী হবে একদিক যাযক।
যতো আছে রিরিংসা আর হিংস্রতা
বুদ্ধের চরন ছুঁলে হবে সব নম্রতা
চৈতন্য রামকৃষ্ণ কবীর নানক
পৃথিবী হবে একদিক যাযক।
মেঘ বর্নমালা
বুকের মাঝে জমে আছে ফুলের মতো
নরম কোমল ভালোবাসা
মানুষ গড়ে স্বপ্নের ঘর বাসা
নিশিথ রাতের সমঙ্গে জন্ম নেয় উওর পুরুষ
তাদের নাম মহাভারতের লব কুশ
মহাশূন্যে উড়ে বেড়ায় একাকী চিল
আমি দেখি খিরখির পিছনে জলপদ্মের বিল
সমঙ্গে পৃথিবী হয়ে উঠেছে বড মহার্ঘ সুন্দর
আমার চোখে ধরা পড়ে না নিকষ বিবর
তুমি হাত মেলে দাও, হয়ে যাও নবীন পাখি
সীমাহীন আনন্দে নেচে ওঠে আমার দুটি আঁখি।
নরম কোমল ভালোবাসা
মানুষ গড়ে স্বপ্নের ঘর বাসা
নিশিথ রাতের সমঙ্গে জন্ম নেয় উওর পুরুষ
তাদের নাম মহাভারতের লব কুশ
মহাশূন্যে উড়ে বেড়ায় একাকী চিল
আমি দেখি খিরখির পিছনে জলপদ্মের বিল
সমঙ্গে পৃথিবী হয়ে উঠেছে বড মহার্ঘ সুন্দর
আমার চোখে ধরা পড়ে না নিকষ বিবর
তুমি হাত মেলে দাও, হয়ে যাও নবীন পাখি
সীমাহীন আনন্দে নেচে ওঠে আমার দুটি আঁখি।
প্রেমের হাত
যাবে যাবে করে গেলে না তুমি
নেমে এলো পৃথিবীতে মোহময় সন্ধ্যা
সব সম্পর্ক ছিন্ন করবে বলে
এসে ছিলে প্রস্তুতি নিয়ে তুমি
আমি স্বেচ্ছায় দিতাম তোমায় মুক্তি
আমার যা কিছু আছে দিতাম তোমায়
সংসার ত্যাগী সিদ্ধার্থের মতো
পুএ কন্যা বিষয় বৈভব
ঢেলে দিতাম তোমার হাতে কর অঞ্জলিতে
কি হলো হঠাৎ তোমার?
জ্যোৎস্নায় ডুবে গিয়ে
ধরলে শক্ত করে আমার হাত।
নেমে এলো পৃথিবীতে মোহময় সন্ধ্যা
সব সম্পর্ক ছিন্ন করবে বলে
এসে ছিলে প্রস্তুতি নিয়ে তুমি
আমি স্বেচ্ছায় দিতাম তোমায় মুক্তি
আমার যা কিছু আছে দিতাম তোমায়
সংসার ত্যাগী সিদ্ধার্থের মতো
পুএ কন্যা বিষয় বৈভব
ঢেলে দিতাম তোমার হাতে কর অঞ্জলিতে
কি হলো হঠাৎ তোমার?
জ্যোৎস্নায় ডুবে গিয়ে
ধরলে শক্ত করে আমার হাত।



0 Comments