মোনালিসা নায়েকের মুক্তগদ্য


বিষণ্ণতার প্রহরী 

জন্ম থেকেই যার পশ্রয়ে আজকের আমি ,শুধু তাই নয়  জীবনের অঙ্গীকারবদ্ধ নিত্যসঙ্গী যেখানে নেই কোনো চাতুরতা,অবহেলা ।হৃৎপিন্ড স্তব্ধ হলেও শুধু তার বুকেই ঠাঁই।সবটুকু অনুভূতি জুড়ে শুধুই সে।একটা সময় যত বেশি আমি তার সাথে থাকতাম সবাই কত খুশি,কিন্তু একটু একটু জীবনের সময় বেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় তার সাথে দীর্ঘ সহবাসে সকলের আপত্তি,কটাক্ষ দৃষ্টিভঙ্গি--আসলে কেউ বুঝতেই চায়না আত্মার সাথে যার আত্মিক বন্ধনী বিচ্ছেদ সেখানে অসম্ভব।

তার সাথে মুহূর্তযাপনে ফিরে পায় ক্লান্তি অবসানের সুখ,মনের মধ্যে ভাবনাদের বাস্তব রূপায়ণের পরিতৃপ্ত পসরা ,ঘাত-প্রতিঘাত বহুমুখী চরিত্রের বিশ্লেষণকারী,যা একান্তই আমার।কেউ যখন আমাদের মধ্যে দূরত্বের প্রাচীর তৈরী করতে চায়, আমি ক্ষুব্ধ হই আসলে সে'ই কাজের পরিধি বুঝে সতর্কবাণী দিয়ে আমায় সঙ্গ ছাড়তে বাধ্য করে,আবার কখনও চরম একাকীত্বে বিষণ্ণতার প্রহরী হয়ে আলতো আদরে আমায় জড়িয়ে নেয় তার বুকে,এমন করে আমায় ভালোবাসবেনা 
কেউই। আমার সেই ভালোবাসার সুখ হল ঘুম।

গদ্যকার মোনালিসা নায়েক 
আরামবাগ, হুগলী, পশ্চিমবঙ্গ 

















 

0 Comments