
অস্তিত্ব
ঘুম নিয়ে এ পর্যন্ত
বিপর্যস্ত হয়েছি বারবার
বারবার ঘুমের গা ঘেষে বসেছে
বিষণ্নতা
দুজনে মুখের কাছে দুজনে অস্থির!
এভাবে দেখাবে আলো, ছায়ানদীতীর?
এখন ছেড়েছে পথ, কে কাকে নেভায়?
দারুণ অস্তিত্ব ছেড়ে; দুজনে ঘুমায়...
কবি বিশ্বজিৎ দাস
ভবানীপুর, উত্তর ২৪ পরগনা
কবির সংক্ষিপ্ত পরিচিতি:
১৯৮৫ সালে উত্তর চবিবশ পরগনার ভবানীপুরে বিশ্বজিৎ দাসের জন্ম। ছোট থেকেই আশৈশব ভাঙনের মুখে দাঁড়িয়ে এবং অর্থনৈতিক অবহেলায় এই জীবন ও জগতকে চিনতে চিনতে কবিতায় এসেছেন। বলা যায়, সব ব্যর্থতাই একদিন তাকে কবিতায় এনেছে। কবির প্রকাশিত কবিতাগ্রন্থ : হ্যালোজেন ও স্পর্ধাগুচ্ছ। প্রথম প্রকাশ : ২০১৭। প্রকাশক : ধানসিঁড়ি। প্রথম দশকের কবি।
পেশা : অধ্যাপনা
গবেষক : কলিকাতা বিশ্ববিদ্যালয়
(বিষয় : পূর্ব-পাকিস্তানের বাংলা কবিতার গতিপ্রকৃতি : ১৯৪৭-৭১) সম্পন্ন করেছেন। বর্তমানে গবেষণা করছেন, বাংলাদেশের কবিতা :১৯৭১-২০০০)
ভালোলাগা : গান শোনা, কবি/লেখক কন্ঠে কবিতা/গল্পপাঠ শোনা। যোগাযোগ : das4418@gmail.com



0 Comments