শ্রাবণী গুপ্ত'র কবিতা




চিঠি তুমি উড়ে এসো 


এসব নতুনেরা পুরাতনের কথা বোঝে না,
লাল-বাক্স হলদে-খাম কিংবা সাইকেলের রিং,
হারানো বোতামে ভালবাসার সার্কেল খোঁজা 
যায় না,হয়তো বা যায়...

তোমাকে ভাবতে বসলে
আজও আমি ঠিকানা হাতরাই

বাঘের মুখের পাশে নীল ফাউন্টেনের আঁচড়ে
ওসব শব্দ এখন আর লেখা না হলেও 
স্মৃতিরা টানটান,
নতুনেরা এসবের কতটুকুই বা বোঝে?

চিঠি তুমি উড়ে এসো প্রাচীর নক্ষত্র হয়ে
আমি পুরোনো কথাদের ঠোঁটে নিয়ে বসি । 

 
       কবি শ্রাবণী গুপ্ত 
                         তারাবাগ, পূর্ব বর্ধমান



0 Comments