দুপুরের পোস্টকার্ড
খোলা হাওয়ায় ভিজে ঘুমের দরজা বন্ধ
আততায়ী শব্দের পায়ে শুকনো পাতার ঝুমঝুমি
নদী ও জলের চিঠিতে পাঁচমুড়ো পাহাড়ের অমল
রাজার চিঠি হাতে অদৃশ্য ডাকঘর
বিপত্নীক অক্ষরগুলো আকন্ঠ মুগ্ধতায় কন্যাপক্ষ
আসার আগেই হলুদ অনিষ্ট হয়ে যায়
দুপুরের গৃহস্থ আলো শেষ পিরিয়ডের নামতা পড়া
ফেলে বিকেলের ঔরসে বিচ্ছু মেয়েবেলা
অভিমানী লাইনগুলি ঠিকানায় হারানো আদর
মেঘপিওনের ফুঁপিয়ে কান্নায় চিঠিদের ভূমধ্যসাগর
কবি অশোক অধিকারী
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত




0 Comments