দেবার্ঘ সেনের কবিতা






ডাকবাক্স অথবা পায়রার ইচ্ছে,
এসো প্রাণ খুলে দেখাই সঞ্চিত চিঠিদের অক্ষরলিপি।

দশ বছর পূর্বের
কথা, তুমি আর আমার কলম
ডাকঘরের ঘুলঘুলিতে চড়ুই-এর শব্দ।

এ দেখা বিষাদের সাথে,
খামে থাকা পোড়া গন্ধ..

চিঠিদের চরিত্র নিয়ে ভাসা ভাসা কথা।
প্রেরকের সীমাহীন ভুল।

গ্রাহকের বালিশের তলায় ক্ষয়ে যায় সব,
পুনরুদ্ধার জানে না ডাকপিওনের ঠিকানা...

       কবি দেবার্ঘ সেন
৫৯, চারাবাগান, শেওড়াফুলি, হুগলী










0 Comments