
একটু উষ্ণতার জন্য
দাবদাহ উষ্ণতায় শ্রাবণী প্রলেপ দিয়ে
আগমনী শরৎ আর হৈমন্তিক শিশিরে ভিজে
বিষণ্নতা শীতঘুমে যায়।
উষ্ণতা-প্রত্যাশী বিষন্নতা
বসন্তের প্রতীক্ষায় থাকে।
ঝরাপাতায় মোড়া থাকে বিষণ্নতা,
আর শীতল বাতাসের দাপটে
ঘুমে আচ্ছন্ন একাকী শাখা।
হাওয়ার দিক বদলের সঙ্গে
বিষন্নতার মেঘ কেটে যায়।
নব পল্লবে সজ্জিত শাখা
সেজে ওঠে বাসন্তিক সাজে
একটু উষ্ণতার ছোঁয়ায়।
সুজিত কুমার মালিক
মইখণ্ড, হেলান, আরামবাগ



0 Comments