
রোপণ শিল্পী
শ্রমের রঙ সবুজ, হলুদ কিংবা ওরা,
ধূসর দিগন্তে মহাজনের গ্রাস।
আজ তোলা থাক ন্যায্য দামের পাঁচালি,
খালি পেটে ওঠে নাভিশ্বাস।
ধূসর দিগন্তে মহাজনের গ্রাস।
আজ তোলা থাক ন্যায্য দামের পাঁচালি,
খালি পেটে ওঠে নাভিশ্বাস।
অযাচিত প্লাবন ভাসায় যত্ন,
ফাটা মাটির ঘ্রাণে স্বপ্ন যায় চুকে।
খোঁজ রাখি না কেউ পুড়লো কত কপাল,
বহু পদের ডিনার, ঢেকুর ফেসবুকে।
খোঁজ রাখি না কেউ পুড়লো কত কপাল,
বহু পদের ডিনার, ঢেকুর ফেসবুকে।
ঋণ নেবে ভাই সস্তা ঋণ...
বাধ্য মন,শোধের ডাকনাম জানেনা।
এ যেন সহবাসের চক্রব্যূহ!
মৃত্যুর ছেলেমানুষী বোঝে না।
খালি পা হাঁটতে পারে মিছিল রেখায়,
প্রতিবাদ লাঙলের ডগায় ধরা।
ঝুললে দেহ কোথায় আমরা, কোথায় বাতি!
শ্রমের রঙ লাল, সাদা কিংবা ওরা।।
বাধ্য মন,শোধের ডাকনাম জানেনা।
এ যেন সহবাসের চক্রব্যূহ!
মৃত্যুর ছেলেমানুষী বোঝে না।
খালি পা হাঁটতে পারে মিছিল রেখায়,
প্রতিবাদ লাঙলের ডগায় ধরা।
ঝুললে দেহ কোথায় আমরা, কোথায় বাতি!
শ্রমের রঙ লাল, সাদা কিংবা ওরা।।



0 Comments