ঈশ্বরের কাছে
গাছের পাতা গুলি ঝরে পরার আগে,লেনদেনের কোনো অডিট হয় না
ভাঙা রান্না ঘরে,মা'ই জানে
কতো টুকু যন্ত্রণা সহ্য ইজ্জত জ্বাল হয়।
রোদপুকুরের খামার খানায় সারাদিন
বাবা স্বপ্ন চাষ করে,
বর্ণনার মেঘ দল হিমালয় ছেড়ে বহু দূরে চলে যায়,
আমি ডাকি গীতবিতান নেমে আয়
হতাশা জড়ানো নিঝুম দ্বীপের বুকে ।
খুব প্রয়োজন
মা'র আচলে একটু বৃষ্টি দিও ঈশ্বর ।
বাবার কৃষি ক্ষেত সাহারা মরূদ্যান জুড়ে
দুটো গাছ,দুটো ধান চাষ হোক
বাবার অক্লান্ত মরুভূমির চতুর্দিকে
সবুজ বিপ্লব হলে ক্ষতি কি ?
সে মরুর পিঠে শ্যাওলা জন্ম নিলে আপত্তি কোথায় ?
কবি বর্ণজিৎ বর্মন
মালদা ,পশ্চিমবঙ্গ




0 Comments